Dhaka 4:19 am, Wednesday, 3 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবদলের এক নেতাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবদল নেতার নাম মাহবুবুর রহমান (সজীব)। তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ মাহবুবুর রহমান (সজীব) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে দ্রুততার সঙ্গে সন্দেহভাজনকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

Update Time : 01:47:51 pm, Thursday, 29 January 2026