রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি ৭তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। জনবহুল এলাকা হওয়ায় এবং আগুনের তীব্রতা বেশি থাকায় পার্শ্ববর্তী ইউনিটগুলোকেও তলব করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেস্ক রিপোর্ট 


















