Dhaka 7:37 pm, Thursday, 5 February 2026
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচীতে পরিবর্তন আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না- বিমানবাহিনী প্রধান পাকিস্তানকে ক্রীড়া উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন চলমান যুদ্ধবিরতির মাঝে আবারও গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৩ ভেদাভেদের আগে সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য- ডা. জুবাইদা রহমান মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা, ২৬টি বিষয়ে অগ্রাধিকার জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু ২৪ ঘন্টা না পেরোতেই ফের ভূমিকম্প!

মিরপুর মাঠে  প্রবেশে গণমাধ্যমকর্মীদের নতুন নির্দেশনা বিসিবির

  • Reporter Name
  • Update Time : 11:35:17 pm, Saturday, 31 January 2026
  • 10 Time View

ফাইল ছবি।

নিরাপত্তা শঙ্কা বিবেচনায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে বিসিবির নির্ধারিত সূচি বা বিশেষ আমন্ত্রণ ছাড়া চাইলেই আর স্টেডিয়াম প্রাঙ্গণে ঢুকে কাজ করতে পারবেন না সংবাদকর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানিয়েছে বিসিবি, যা অবিলম্বে কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে।

বিসিবির নতুন নির্দেশনা অনুযায়ী, গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ আগের তুলনায় অনেকটা সীমিত করা হয়েছে। সংবাদকর্মীরা কেবল ১ নম্বর গেইট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে এই প্রবেশাধিকার শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এমন কোনো অনুষ্ঠান অথবা বিসিবির আগে থেকে নির্ধারিত ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার জন্য কেবল তারা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন। এর বাইরে সাধারণ দিনগুলোতে স্টেডিয়াম বা বিসিবি কার্যালয়ে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে স্টেডিয়াম এবং অফিস প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। মূলত নিরাপত্তা পরিস্থিতি পুনর্বিবেচনা করেই বোর্ড এমন কঠোর অবস্থানে গিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এখন থেকে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিসিবির এই নতুন প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয়ায় মিরপুরের হোম অব ক্রিকেটে বর্তমানে জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই। তবে বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে মিরপুরে। তার আগে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন

মিরপুর মাঠে  প্রবেশে গণমাধ্যমকর্মীদের নতুন নির্দেশনা বিসিবির

Update Time : 11:35:17 pm, Saturday, 31 January 2026