Dhaka 8:38 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি- জামায়াত আমির

রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমির  বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে।’

আজ শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘ জামায়াত ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে না হয় রিকশায় চড়বো। এ ছাড়া স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। যার অর্থ দিয়ে ক্রয় করার ক্ষমতা আছে সেই পরিপূর্ণ অর্থ দিয়ে গাড়ি-ফ্ল্যাট ক্রয় করবেন।’

তিনি আরও বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যায়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় দেওয়া হবে না।

জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করা হবে বলেও জানান দলটির আমির। তিনি বলেন, ‘একটি দলের লোকরা ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।’

সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য জনগণ জীবন দিয়েছে। কিন্ত বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি। অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি।’

জনসভায়় হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এখন দেশের বিভিন্ন স্থানে মায়েদের সঙ্গে একটি দল দুর্ব্যবহার করছেন। মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করলে আর ছাড় দেওয়া হবে না।’

এ সময় হবিগঞ্জের চা বাগানকে আধুনিকরণ করা হবে বলেও জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে।’

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি- জামায়াত আমির

Update Time : 12:34:32 pm, Saturday, 7 February 2026