Dhaka 3:13 pm, Wednesday, 22 July 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে।

৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত জেলহাজতে যেতে হলো এই কমেডিয়ানকে। ভারতের দিল্লি হাইকোর্টের নির্দেশে বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে বন্দি রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে নিজের পরিচালিত সিনেমা ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে দীর্ঘ সময়েও সেই অর্থ পরিশোধ করতে না পারায় সুদে-আসলে বর্তমানে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি রুপিতে।

এই বিশাল অংকের অর্থ পরিশোধের জন্য গত ৪ ফেব্রুয়ারি রাজপালকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। তবে রাজপাল আত্মসমর্পণ না করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পথ বেছে নেন এবং দেনা পরিশোধের জন্য আদালতের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন।

কিন্তু রাজপালের সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণা কান্তা শর্মার বেঞ্চ। আদালত সাফ জানিয়ে দেন, সময় বাড়ানোর পক্ষে কোনো যুৎসই আইনি যুক্তি নেই। আদালতের এই কঠোর অবস্থানের পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

উল্লেখ্য, ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’ এবং ‘ফের হেরাফেরি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রাজপাল যাদব। পর্দার এই হাসির রাজা বাস্তবে এখন কঠিন এক আইনি লড়াইয়ের মুখোমুখি।

Tag :

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

কারাগারে রাজপাল যাদব

Update Time : 03:05:20 pm, Monday, 9 February 2026