Dhaka 12:06 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

জয়ের বিষয়ে আমরা আশাবাদী- তারেক রহমান

দেশব্যাপী চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। যদি সুষ্ঠু ও বিতর্কিতমুক্ত নির্বাচন হয়, বিএনপিসহ সব দলের অবশ্যই তা মেনে নেয়া উচিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের কাছে আজকের দিন উল্লেখযোগ্য ও স্মরণীয় এক দিন বলে আমি মনে করি।

নির্বাচনে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন– জনগণ যদি শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে সেটা হবে গণতন্ত্রের সূচনা।

এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে আসেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

ভোট দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং জয়লাভ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

উল্লেখ্য, এবারের জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

জয়ের বিষয়ে আমরা আশাবাদী- তারেক রহমান

Update Time : 04:20:42 pm, Thursday, 12 February 2026