ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি দুইশো আসনের মাইলফলক অতিক্রম করেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ ২৯৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ২১২টি আসনে জয় পেয়েছে। অপরদিকে, জামায়াত জোটের প্রাপ্ত আসনের সংখ্যা ৭৭।
এখন পর্যন্তও বাকি চারটি কেন্দ্রের ভোটগণনা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার দুপুরের মধ্যেই ২৯৯টি আসনের অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সারাদেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেস্ক রিপোর্ট 














