প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণের সঙ্গে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এছাড়া এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী যোগ দেন ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়।
এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট 









