Dhaka 8:39 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন

ফাইল ছবি।

পরবর্তী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিতে পুনরায় সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি, ৫৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটি এবং ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে চারজন নায়েবে আমির এবং সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকাসহ সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে সাংগঠনিক কাজ ত্বরান্বিত করতে অঞ্চল পরিচালক পদও স্থাপন করা হয়েছে। এ কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।

গত বছরের ২ নভেম্বর জামায়াতের আমির হিসেবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হওয়ার তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে দলটি। ভার্চুয়াল বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচন ও শপথগ্রহণ করান।

নতুন কমিটিতে চারজন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

কমিটিতে সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন- মাওলানা এটিএম মাছু’ম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছু’ম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন। এছাড়া ৫৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শূরার মধ্যে ১৭ জন নারী সদস্য আছেন।

নতুন কমিটিতে সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছু’ম, কমিশনার অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন এবং মাওলানা আ ফ ম আবদুস সাত্তার

সারাদেশে ১৪টি অঞ্চলের পরিচালকরা হলেন- মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), এটিএম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (খুলনা), অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ), মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট), মাওলানা এটিএম মাছু’ম (কুমিল্লা-নোয়াখালী) এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন

Update Time : 10:42:29 pm, Friday, 20 February 2026