ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪ গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন দেয়া হয়েছে।
রোববার (১ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টর্স থেকে এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
উক্ত আদেশ মোতাবেক ডিএমপির উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে (ট্রাফিক রমনা বিভাগ) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। পাশাপাশি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে গোয়েন্দা লালবাগ বিভাগে এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হককে ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
রদবদলের বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা কার্যালয় আদেশে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্টাফ রিপোর্টার- 









