বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন, ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমাকে বরিশাল রেঞ্জের ডিআইজি এবং ৫ এপিবিন- এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদ বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট 









