Dhaka 4:04 pm, Wednesday, 3 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

অস্ত্র-গুলিসহ ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র বনদস্যু আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটককৃত বনদস্যু নাম আফজাল সরদার । সে খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে নারায়নপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টায় মোংলার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি শট গান, ১টি একনালা বন্দুক, ২১ রাউন্ড তাজা গুলি এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

সাব্বির আলম সুজন বলেন, আফজাল দীর্ঘদিন যাবৎ বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে।

আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

অস্ত্র-গুলিসহ ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র বনদস্যু আটক

Update Time : 09:01:18 pm, Tuesday, 3 March 2026