পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার।
ফলে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। এতে করে ঈদুল ফিতরে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
সরকার ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হলে সেদিন সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। আর ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। এর ফলে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ডেস্ক রিপোর্ট 









