Dhaka 10:52 pm, Tuesday, 2 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী আর নেই

এরশাদ গ্রুপের চেয়ারম্যান মরহুম এরশাদ আলী।

বিশিষ্ট ব্যবসায়ী ও এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী রবিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন কিডনি জটিলতা ও নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাই আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘ঢাকা থেকে মরদেহ হেলিকপ্টারযোগে রাজশাহীতে আনা হয়েছে। এখানেই তাকে দাফন করা হবে।’

সূত্র জানিয়েছে, এরশাদ আলী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। প্রায় ৪১টি মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছিল। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান ও ট্রান্সপোর্ট ব্যবসার ১৩৮টি যানবাহন (কাভার্ডভ্যান, ট্রাক) জবরদখল হয়ে যায়। তাছাড়া নারায়ণগঞ্জে গড়ে তোলা রড তৈরির কারখানাটি সাবেক এমপি শামীম ওসমান, তার সহযোগী আজিজুর রহমানসহ স্থানীয় সন্ত্রাসীরা লুটে নেয়।

১লা নভেম্বর এরশাদ আলী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থদাতা হিসেবে চিহ্নিত করে ‘মিথ্যা মামলা’ দিয়ে তাকে ফাঁসানো হয়। এরপর দেওয়া হয় একে একে ৪১টি মামলা। তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠানগুলো দখল করে চালানো হয় লুটপাট। ট্রান্সপোর্ট ব্যবসার ১৩৮টি যানবাহন জবরদখল করা হয়। এই লুটপাটের নেতৃত্বে ছিলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার বড় ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি। এছাড়া সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান খান লিটন। চক্রটি তাকে হয়রানি করতে বারবার ডিবির মাধ্যমে তুলে নিয়ে দিতো মিথ্যা মামলা।’

ওই সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে এরশাদ আলী জানিয়েছিলেন, তিনি রাজশাহীর বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর (বর্তমান ভূমি মন্ত্রী) সঙ্গে বিভিন্ন সময়ে ছিলেন। এই থাকাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে তাকে মিথ্যা মামলায় চার বছর জেলে বন্দি করে রাখে হাসিনা সরকারের প্রশাসন।

তিনি আরও জানিয়েছিলেন, ২০১০ সালের পর রাজনৈতিক বিরোধের জেরে তাকে (এরশাদ আলী) বিএনপির অর্থদাতা হিসেবে চিহ্নিত করে ষড়যন্ত্রমূলকভাবে একের পর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাবন্দি করা হয়। এরশাদ গ্রুপের কলাবাগানের নাসির ট্রেড সেন্টারে প্রধান কার্যালয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি দখল করে। ধানমন্ডির বাসভবন তাদের ক্যাডার গোল্ডেন খোকনকে দিয়ে দখল করায়, তেজগাঁও শিল্পাঞ্চলের গুদাম দখল করে নেয়। এছাড়া সোনারগাঁয়ের জংদা রি-রোলিং মিলস ও ডেমরার স্টিল মিল শামীম ওসমানের সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী আজিজুর রহমান আজিজ দখলে নেয়। এই আজিজের নেতৃত্বে দুইটি কারখানার আড়াইশো কোটি টাকার মেশিনসহ মালামাল লুট করা হয়। এমন কি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ২০ বিঘা জমির মাটি লুট করে জলাশয়ে পরিণত করা হয়েছে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী আর নেই

Update Time : 09:41:54 pm, Sunday, 8 March 2026