আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
ইসি সচিব জানান, বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ফলাফলে কোনো প্রভাব না পড়ায় শেরপুর-৩ সংসদীয় আসনে গণভোট হবে না। আর বগুড়া-৬ আসনে গণভোট আগেই হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বডিওর্ন ক্যামেরা বেশি থাকবে, তবে তা রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী হবে বলেও জানান সচিব।
আখতার আহমেদ জানান, পোস্টাল ভোট দুই আসনেই হবে। ফলাফল দ্রুত প্রকাশ করা হবে। রাজনৈতিক দল ও প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করবেন বলেও প্রত্যাশা ইসির।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। শেরপুর-৩ এর একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট বাতিল করা হয়। আর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
ডেস্ক রিপোর্ট 

















