Dhaka 11:57 pm, Tuesday, 2 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

দুবাই বিমানবন্দরের নিকট ভয়াবহ ড্রোন হামলায় ১ বাংলাদেশিসহ আহত ৪

সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে ড্রোন হামলায় একজন বাংলাদেশিসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে দুবাই কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করলেও কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট করেনি।

বুধবার ( ১১ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ড্রোন হামলায় ঘানার ২ জন এবং বাংলাদেশ ও ভারতের একজন করে নাগরিক আহত হয়েছেন। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিমানযাত্রীদের অনুরোধ করে বলা হয়, তাদের ফ্লাইট নিশ্চিত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন থেকে সরাসরি যোগাযোগ না পাওয়া পর্যন্ত যেন তারা বিমানবন্দরে না যান। কারণ ফ্লাইটের সময়সূচি যেকোনও সময় পরিবর্তিত হতে পারে।

এর আগে গত ১ মার্চ দুবাই বিমানবন্দরের একটি কনকোর্সে হামলার কারণে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। জরুরি সাড়া প্রদানকারী দলগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা দ্রুত পরিস্থিতি সামাল দেয়।

বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়, ‘(সে হামলায়) চারজন কর্মী আহত হন। তাদের দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়। পর্যাপ্ত পূর্বপ্রস্তুতির কারণে বেশিরভাগ টার্মিনাল আগেই যাত্রীশূন্য করে ফেলা হয়েছিল।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মূলত সেসব দেশে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

দুবাই বিমানবন্দরের নিকট ভয়াবহ ড্রোন হামলায় ১ বাংলাদেশিসহ আহত ৪

Update Time : 09:41:24 pm, Wednesday, 11 March 2026