Dhaka 12:07 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

আমাদের সত্যিকার অর্থে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত করার লক্ষ্য হওয়া উচিত- মির্জা ফখরুল

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের  সত্যিকার অর্থে মুক্ত গণমাধ্যমকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য হওয়া উচিত।

বুধবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। আমাদেরকে অবশ্যই সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে কাজ করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপরে চড়াও না হওয়ার কথাও বলেছেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, এই পার্লামেন্টে আমরা নতুন গণতন্ত্রের কথা চিন্তা করছি। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। পাশাপাশি সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব বলেও তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল আহ্বান করেন, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই, যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সেই সুযোগ কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে গণতান্ত্রিক ও উদারপন্থি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

আমাদের সত্যিকার অর্থে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত করার লক্ষ্য হওয়া উচিত- মির্জা ফখরুল

Update Time : 10:07:17 pm, Wednesday, 11 March 2026