পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিয়ারের প্রথমবারের মতো সেঞ্চুরির কীর্তি গড়লেন ওপেনার তানজিদ হাসান তামিম।তার করা ১০৭ বলে ১০৭ রানের ইনিংস ভালো শুরু এনে দিয়েছে বাংলাদেশকে।
রোববার (১৫ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান তিনি।
এই ব্যাটসম্যানের সেঞ্চুরি তার ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে। যেটি বাংলাদেশের জন্য স্বস্তির। এছাড়া তিনি চলতি পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচেও করেছিলেন ৬৭ রান।
এর আগে তানজিদ হাসান ৩০ ম্যাচে ২৯টি ইনিংস খেলে পেয়েছিলেন ৫ ফিফটির দেখা। এ ইনিংস শেষে তার ওয়ানডে সংগ্রহ দাঁড়ালো ৩০ ইনিংসে ৭৩৩ রান।
স্পোর্টস ডেস্ক 

























