Dhaka 10:50 pm, Tuesday, 2 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

গাজীপুরের চন্দ্রায়  ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুরের কয়েকশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর সন্ধ্যার পর থেকেই গাজিপুরের  কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ঢল নামে চন্দ্রা টার্মিনালে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত ৫ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত আরও ৫ কিলোমিটার সড়কে যানবাহনের তীব্র চাপ দেখা গেছে।

যাত্রীরা অভিযোগ করেছেন, চন্দ্রা মোড় পার হতেই তাদের এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যাচ্ছে। সিরাজগঞ্জগামী এক যাত্রী বলেন, সফিপুর থেকে চন্দ্রা আসতেই দেড় ঘণ্টা লাগল। এরপর বাসগুলো যাত্রী তোলার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে, যার ফলে জট আরও বাড়ছে।=

হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গাজীপুরের প্রায় তিন শতাধিক পোশাক কারখানা দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করায় বিকেলের পর হঠাৎ করেই যাত্রীর চাপ বেড়ে যায়। নির্ধারিত কাউন্টারগুলো বন্ধ থাকায় অনেক যাত্রী সড়কের ওপর দাঁড়িয়ে বাসে ওঠার চেষ্টা করছেন। এতে আরও যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের পরিদর্শক মো. শাহাবুদ্দিন জানান, দিনের বেলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়েছে। চন্দ্রা একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় এখানে কিছুটা জটলা তৈরি হয়েছে। তবে মহাসড়কের বাকি অংশগুলো অনেকটা ফাঁকা রয়েছে। পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন এবং আশা করা যাচ্ছে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

গাজীপুরের চন্দ্রায়  ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ, ১০ কিলোমিটার যানজট

Update Time : 09:53:50 pm, Tuesday, 17 March 2026