Dhaka 3:11 am, Monday, 27 July 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

২ দিনে পদ্মা সেতুতে ৯ কোটি টাকার টোল আদায়

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান সাত দিনের লম্বা ছুটির তৃতীয় দিনেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গত ২ দিনে সেতুর উভয় প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে যানবাহনের কিছুটা বাড়তি চাপ থাকলেও কোনও ধরনের যানজট ছাড়াই দক্ষিণবঙ্গের যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

বৃহস্পতিবার মাওয়া এলাকা ঘুরে দেখা গেছে, ভোর রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোনও ঝামেলা ছাড়াই নাড়ির টানে আপন নীড়ে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে দিয়ে নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন। কোথাও কোনও যানজট সৃষ্টি হয়নি। ফলে ঈদের ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

তবে রাজধানী থেকে মাওয়া পর্যন্ত যারা টিকিট না পেয়ে কিংবা পরিবহন সংকটে ভেঙে ভেঙে এসেছেন, যানবাহন সংকটে পদ্মা সেতু উত্তর থানার সামনে সেসব যাত্রীদের গন্তব্যে যেতে কাঙ্ক্ষিত পরিবহনের জন্য ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীবাহী বাসে জায়গা না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে করে গন্তব্যে রওনা দিয়েছেন যাত্রীরা।

পদ্মা সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতু পারাপারে কোনও বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে সার্বিক পরিস্থিতি।

পদ্মা সেতু কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন। ফলে কোনও ধরনের ভোগান্তি ছাড়াই এবারের ঈদ যাত্রা সম্পন্ন করতে পেরে সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

যাত্রীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি কথা জানিয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, মুন্সিগঞ্জের জোলার সীমানা দিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রয়েছে। গুরুত্বপূর্ণ এই দুই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আক্তার হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যেকোনোও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এদিকে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব (পরিচালক প্রশাসন) মো. আলতাফ হোসেন শেখ জানান, মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতুতে প্রতি মিনিটে উঠছে ৪৫ থেকে ৫০টি যানবাহন। ঈদের ছুটির প্রথম দিন গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত হয়ে পদ্মা সেতুতে উঠেছে ৮০ হাজার ৪০২টি যানবাহন। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটির টাকার কাছাকাছি।

তিনি আরও বলেন, ঈদের ছুটির তৃতীয় দিনে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িও চাপ বাড়তে শুরু করেছে বিশেষ করে পোশাক কারখানা শ্রমিকদের ছুটি শুরু হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে গত দুদিনের তুলনায় একটু বেশি। ফলে সেতু এলাকায় যে কোনও পরিস্থিতি মোকাবেলায় পদ্মা সেতু কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

২ দিনে পদ্মা সেতুতে ৯ কোটি টাকার টোল আদায়

Update Time : 12:28:02 pm, Thursday, 19 March 2026