জনগণ যে দেশ দেখতে চায়, সেইভাবে দেশ চালাতে কাজ করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি ।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
তারেক রহমান ‘৭১ এবং ‘২৪ এর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্য ও মন্ত্রিসভার সদস্যসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।
ডেস্ক রিপোর্ট 









