Dhaka 12:11 pm, Wednesday, 22 July 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

চলমান সংঘাত ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে এবং এখন ‘আমরা আমাদের বড় সামরিক প্রচেষ্টা ধীরে ধীরে গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করছি’।

নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি এসে গেছি’। এই মন্তব্যকে চলমান যুদ্ধ শিগগিরই শেষ করার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট জানান, ‘এই মিশন সম্পন্ন করতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে’-এমনটাই আগে থেকেই ধারণা করা হয়েছিল।

এদিকে বৈশ্বিক জ্বালানির বাজারে চাপ কমাতে ইরানি তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানি অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ও বিক্রির অনুমতি দেয়া হয়েছে, যা ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেন, তার দেশ শত্রুদের ওপর ‘মাথা ঘুরিয়ে দেয়ার মতো আঘাত’ হেনেছে। এর পরপরই ইরান সৌদি আরব ও ইসরায়েলের ওপর নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর জবাবে শনিবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে ‘সরকারি লক্ষ্যবস্তুতে’ পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে করে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

চলমান সংঘাত ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত ট্রাম্পের

Update Time : 01:38:59 pm, Saturday, 21 March 2026