Dhaka 11:22 am, Thursday, 26 March 2026

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে- রেল প্রতিমন্ত্রী

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

কুমিল্লায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের দুর্ঘটনাস্থলটি পরিদর্শন করে তিনি এ কথা জানান।

হাবিবুর রশিদ বলেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে এক লাখ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

তিনি বলেন, যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। রেল কর্তৃপক্ষ ইতোমধ্যে দুজনের গাফিলতি পেয়ে তাদের বরখাস্ত করেছে।

দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে যে রেলগেটগুলো অরক্ষিত আছে, সরকার সেই গেটগুলোকে ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়ার কথা ভাবছে বলে জানান রেল প্রতিমন্ত্রী।

এ সময়ে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচাল (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও রেল মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে- রেল প্রতিমন্ত্রী

Update Time : 04:36:19 pm, Sunday, 22 March 2026