Dhaka 1:08 pm, Wednesday, 22 July 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফাইল ছবি।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে দেশের অধিকাংশ জেলায় একযোগে এ পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার ( ২৫ মার্চ ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার এই সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল বুধবার পরীক্ষা শুরু হবে। ঐ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

অন্যদিকে, তিন পার্বত্য জেলার জন্য নির্ধারণ করা হয়েছে ভিন্ন সূচি। সেখানে ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে ওই তিন জেলায় পরীক্ষা শেষ হবে।

অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

Update Time : 01:32:38 pm, Wednesday, 25 March 2026