Dhaka 5:09 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর মিরপুর থানার হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ( অবঃ ) শেখ মামুন খালেদকে রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই দিন দুপুরে মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২৬ মার্চ) গভীর রাতে রাজধানী থেকে ডিজিএফআইয়ের সাবেক এই মহাপরিচালককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। সে সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগে অনুসন্ধানের কথা জানায়।

ডিবি কর্মকর্তারা জানান, আটকের পর শেখ মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন শেখ মামুন খালেদ। পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এ পদে ছিলেন।

Tag :

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Update Time : 06:20:44 pm, Thursday, 26 March 2026