Dhaka 12:16 am, Wednesday, 22 July 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

আরও ১০ দিন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পিছিয়ে ৬ এপ্রিল (সোমবার) রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, ইরান তার কাছে জ্বালানি স্থাপনায় ৭ দিন হামলা বন্ধের জন্য বললেও তিনি তাদের ১০ দিন দিয়েছেন এবং এজন্য ইরান তার প্রতি ‘অনেক কৃতজ্ঞ’।

বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, ফক্স নিউজের সঙ্গে ফোনে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা ভালোই চলছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা আমার লোকের মাধ্যমে আমাকে বলেছে, আমরা কি আরও সময় পেতে পারি? তারা সাত দিন সময় চেয়েছে। আমি বলেছি, আমি তোমাদের ১০ দিন দিচ্ছি। কারণ তারা আমাকে জাহাজ পারাপারের সুযোগ দিয়েছে। আমরা ৮টি জাহাজের ব্যাপারে কথা বলেছি, এটাই সেই উপহার যার কথা আমি আগের দিন বলেছিলাম।

ইরানের কাছ থেকে উপহার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে উপহার হিসেবে ১০টি জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। তিনি এ সময় জানান, ইরান দেখাতে চাইছিল যে তারা স্পষ্ট এবং নীতিবান। বর্তমানে ৮টি জাহাজ যাচ্ছে এবং পরবর্তীতে আরও দুটি জাহাজ যোগ হবে।

সোমবার ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় ৫ দিন হামলা স্থগিতের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেও পরে তিনি তা ১০ দিন করেন।

ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আমেরকিা ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাবনা পাঠিয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল। ট্রাম্পের এমন ঘোষণার কিছুক্ষণ পরই তা আবার কমে গেছে।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যত দ্রুত সম্ভব, এ বিষয়ে ‘সিরিয়াস’ হওয়া ভালো। কারণ সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না।

এর আগে গত সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে শুক্রবার পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে মার্কিন বাহিনী। সে হিসাবে আগামীকাল পর্যন্ত স্থাপনাগুলোয় হামলা বন্ধ থাকার কথা ছিল।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

আরও ১০ দিন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের

Update Time : 11:16:47 am, Friday, 27 March 2026