Dhaka 5:13 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

নৌ পুলিশের বিশেষ অভিযানে ১৬৩ জন গ্রেফতারসহ ৪৩টি মরদেহ উদ্ধার

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে ১৬৩ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় ৩ কোটি ১৯ লাখ মিটারের বেশি অবৈধ জাল ও বিপুল পরিমাণ মাছসহ ৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নৌ পুলিশের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

দেশব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৩ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৬১০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৩ হাজার ৬৬৪ কেজি মাছ এবং ৩০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়াও মাছ ধরার উদ্দেশ্যে নদীতে তৈরিকৃত ৪৮৪টি ঝোপঝাড় ধ্বংস করেছে অভিযান পরিচালনাকারী দল।

অভিযানকালে বিভিন্ন অপরাধে মোট ৫৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩৯টি মৎস্য আইন, ৫টি বেপরোয়া গতি, ১টি বালুমহাল, ১টি মাদক, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ২টি হত্যা মামলা রয়েছে। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ৩৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

নৌ পুলিশ কর্তৃক পরিচালিত সাত দিনের এই অভিযানে দেশের বিভিন্ন নৌপথ থেকে ৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ​নৌপথের নিরাপত্তা এবং জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

নৌ পুলিশের বিশেষ অভিযানে ১৬৩ জন গ্রেফতারসহ ৪৩টি মরদেহ উদ্ধার

Update Time : 01:26:56 pm, Thursday, 2 April 2026