মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
সোমবার (৬ এপ্রিল) মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নং-SV806 বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরবরতিতে, আল মামুনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় মন্ত্রী জানান, বাকি দুইজনের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার জন্য সংঘাতময় এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বানও জানান তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এ নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত সাত বাংলাদেশির মধ্যে ৪ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। একজনকে আরব-আমিরাতে কবর দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট 









