Dhaka 6:51 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ১২ মে ভোট

ফাইল ছবি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর এক মাস ৪ দিন পর আগামী ১২ মে (মঙ্গলবার) সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। এছাড়া ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত শিডিউল জানানো হবে।

তিনি জানান, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে ৫০টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। সেই সঙ্গে জামায়াত-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র ৬ প্রার্থী জোটে থাকছে একটি আসন।

আগামী ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেরপুরে মোট ১২৯টি কেন্দ্র রয়েছে। এছাড়া বগুড়ায় কেন্দ্র রয়েছে ১৫১টি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনোরকম দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সার্বিক পরিস্থিতি মনিটরিং করে আসছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।

নির্বাচনি সামগ্রী সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনি সামগ্রী সংরক্ষণের সময়সীমা ন্যূনতম এক বছর। তবে কোনো আসনের ক্ষেত্রে যদি আদালতের নির্দেশনা থাকে, তবে সে আসনের ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী সেটির নিষ্পত্তি হবে। সবমিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন পরবর্তী মামলা হয়েছে ৫০টি। এই ৫০টি আসনের নির্বাচনি মালামাল আদালতের আদেশ পর্যন্ত সংরক্ষণ করা হবে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ১২ মে ভোট

Update Time : 06:10:11 pm, Monday, 6 April 2026