ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের ভোটের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফশিলে আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তফশিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাইবাছাই করবেন। আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়ে।
এর আগে, ইসি সচিব ভোটের তারিখ জানিয়ে গত সোমবার বলেছিলেন, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাবে।
তফশিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে।
ডেস্ক রিপোর্ট 
















