Dhaka 2:10 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি- তারেক রহমান

গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে দমন করা যাবে না। গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে। কোনো পরিবারের এক ভাই নির্যাতিত হলে, আরেকজন রাজপথে নেমে এসেছে।

তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন উসিলায় যারা গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। এবার যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া করি, তবে তা শহীদদের প্রতি অবমাননা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বিস্তারিত বলা যাচ্ছে না। কিন্তু ইসি এরই মধ্যে কিছু বিতর্কিত অবস্থান নিয়েছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে ধৈর্যের পরিচয় দিতে চান বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন কৌশলে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা সেই সুযোগ দেবো না। ইসিকে বলবো সমতা আনতে হবে। বিএনপির ভদ্রতা দুর্বলতা নয়। গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধাগ্রস্ত করতে চায়, ষড়যন্ত্র করতে চায়—তাদের উদ্দেশ্য সফল হবে না। কিন্তু দেশে গণতন্ত্র ফিরবই।

উক্ত সভায় অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা গুম, খুনের শিকার পরিবারের স্বজনরা। তারা কান্নাজড়িত কণ্ঠে জানান, বাসা-অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে। তাদের অনেকেই জানেন না—গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কী হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি- তারেক রহমান

Update Time : 02:54:38 pm, Saturday, 17 January 2026