Dhaka 2:10 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

সন্ধ্যায় বিমানযোগে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

ফাইল ছবি।

নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আজ সন্ধ্যায় বিমানযোগে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর বন্দর নগরীতে যাচ্ছেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান।

মাহদী আমিন চট্টগ্রামের কর্মসূচি নিয়ে বলেন, রোববার (২৫ জানুয়ারি) ৯টা ৩০ মিনিটে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান; সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন ও তরুণ তরুণীদের পরামর্শ শুনবেন।

এরপর তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি কুমিল্লায় যথাক্রমে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। দিনভর কর্মসূচি শেষে তারেক রহমান ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে পৌঁছাবেন। সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ত্যাগী নেতাদের একাংশ তার সফরসঙ্গী হবেন।

এ সময় মাহদী আমিন আরও বলেন, আমরা ধন্যবাদ জানাতে চাই, সেই বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক, ভোটার তথা আপামর জনগণকে, যারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। অবারিত জনস্রোত থাকার কারণে আমাদের নেতার সফর অনেকটা বিলম্ব হয়েছে, গভীর রাতেও মানুষের সরব ও উৎসবমুখর উপস্থিতি আমাদের নেতার প্রতি মানুষের সীমাহীন আস্থা ও ভালোবাসা প্রমাণ করে। একই সঙ্গে এই ব্যাপক উপস্থিতি জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করেছে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

সন্ধ্যায় বিমানযোগে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

Update Time : 04:30:33 pm, Saturday, 24 January 2026