Dhaka 3:09 am, Wednesday, 29 July 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

রাবি ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ

ফাইল ছবি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ফল প্রকাশ করা হয়।

এবারের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে পাসের হার ২৩ দশমিক ১৫ শতাংশ ও দ্বিতীয় শিফটে পাসের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।

এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন সরকারি কলেজের শিক্ষার্থী অনন্ত মিয়াহ। তিনি পরীক্ষায় ৮৯ দশমিক ৫০ নম্বর পেয়েছেন।

দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন মো. সিয়াম আলী। তিনি পরীক্ষায় ৮৮ নম্বর পেয়েছেন। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন ছিল, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের শূন্য দশমিক ২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১ দশমিক ১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০ দশমিক ১৬।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

রাবি ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ

Update Time : 07:57:16 pm, Saturday, 24 January 2026