Dhaka 8:43 pm, Friday, 24 July 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না- জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পে-কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে, তবে এটি বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়ন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে। তিনি বলেন, এই পে-স্কেল পরবর্তী সরকারের জন্য কোনো চাপ সৃষ্টি করবে না।

পে-স্কেল নিয়ে বিভ্রান্তির কথা উল্লেখ করে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল না থাকায় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে-কমিশন গঠনের দাবি ছিল। সে প্রেক্ষিতেই পে-কমিশনের প্রতিবেদন তৈরি হয়েছে। তবে এটি কার্যকর করার কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি।

তিনি আরও জানান, পে-কমিশনকে ঘিরে বিভিন্ন সময় বিক্ষোভ হচ্ছিলো। নতুন সরকার যেন অচলাবস্থায় না পড়ে এবং তাদের যাত্রাপথ মসৃণ হয়—সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে।

পে-কমিশনের প্রতিবেদনের কারণে জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই। পে-কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য শুধু একটি কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করছে না।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না- জ্বালানি উপদেষ্টা

Update Time : 05:37:43 pm, Tuesday, 27 January 2026