Dhaka 3:12 am, Wednesday, 3 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

আমার কষ্ট একটাই শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে, আর আমি সেই আসনের ভোটার!- শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া।

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সমসাময়িক নানাবিধ বিষয় নিয়ে খোলামেলা মত প্রকাশে তিনি বরাবরই সাহসী। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোটার এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ফারিয়া মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নিজের ভোটের এলাকা শান্তিনগর ও ঢাকা-৮ আসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রসাত্মক ভঙ্গিতে লেখা পোস্টে তিনি জানান, শান্তিনগরের ২৪ ঘণ্টার জ্যাম কিংবা এলাকার কোনও মেয়ের জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমানো এসব কিছুই তাকে কষ্ট দেয় না। তার একমাত্র আক্ষেপ, শান্তিনগর ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত এবং তিনি সেই আসনের একজন ভোটার।

ফারিয়ার এই পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুতই আলোচনার জন্ম দেয়। অনেক নেটিজেন তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ব্যঙ্গ-রসেও মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, আপনি তো ভাগ্যবতী। ফ্রিতেই নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে ভুট্টা কিনে রাখেন, যেদিন মারামারি হবে সেদিন পপকর্ন বানিয়ে উপভোগ করবেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে বেশ আলোচিত।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

আমার কষ্ট একটাই শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে, আর আমি সেই আসনের ভোটার!- শবনম ফারিয়া

Update Time : 05:58:04 pm, Tuesday, 27 January 2026