Dhaka 4:19 am, Wednesday, 3 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি, ৩ বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি।

সনদ জালিয়াতি করে চাকরি নেয়ায় বিসিএস ৩৮ ব্যাচের দুজন ও ৪১ ব্যাচের একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

দুদকের মামলার তালিকায় থাকা ওই কর্মকর্তারা হলেন—৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।

জালিয়াতির মাধ্যমে স্নাতকের সনদ প্রস্তুতপূর্বক পাবলিক সার্ভিস কমিশনে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, তাদেরর সনদটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এ অপরাধের প্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ জালিয়াতি করে পিএসসিতে জমা দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। ইতোমধ্যে পিএসসির নিজস্ব তদন্তে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। ওই প্রতিষ্ঠানের সুপারিশের আলোকেই দুদক এখন আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। অনুসন্ধান প্রতিবেদন বলছে, অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ প্রস্তুত করে বিসিএসে আবেদন করেছিলেন। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, আবেদনকালে দাখিল করা সেসব সনদ ছিল জাল।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি, ৩ বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Update Time : 06:14:52 pm, Tuesday, 27 January 2026