Dhaka 3:48 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

  • Reporter Name
  • Update Time : 02:22:11 pm, Wednesday, 28 January 2026
  • 46 Time View

সংগৃহীত।

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৪ জন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের উপজেলার বড়তাকিয়ায় মাজার গেটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলো-মাদ্রাসা শিক্ষার্থী উম্মে হাবিবা ও তৌফিয়া তাবাসসুম। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা শিক্ষক হাফেজ একরামুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় উম্মে হাবিবা ও তৌফিয়া তাবাসসুম নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ার সার্ভিস, থানা পুলিশকে খবর দিয়েছি। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

Update Time : 02:22:11 pm, Wednesday, 28 January 2026