Dhaka 3:32 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় তিনি বিমানযোগে পদ্মাপাড়ের বিভাগীয় শহর রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার বাসা থেকে রাজশাহী উদ্দেশে রওনা দেন তিনি।

রাজশাহীতে পৌঁছে প্রথমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। এরপর দুপুর ২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

মাদ্রাসা মাঠের এই জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এ সময় তিনি এই তিন জেলার মোট ১৩ জন এমপি প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দুপুর ১২টার দিকে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

রাজশাহীর জনসভা শেষে সড়ক পথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। পরে সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাজশাহী জেলা স্টেডিয়ামে তৃণমূলের প্রতিনিধি সভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান।

বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং নির্বাচনী বৈতরণী পার হতে কর্মীরা নতুন দিকনির্দেশনা পাবেন।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

Update Time : 01:36:38 pm, Thursday, 29 January 2026