Dhaka 7:37 pm, Thursday, 5 February 2026
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচীতে পরিবর্তন আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না- বিমানবাহিনী প্রধান পাকিস্তানকে ক্রীড়া উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন চলমান যুদ্ধবিরতির মাঝে আবারও গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৩ ভেদাভেদের আগে সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য- ডা. জুবাইদা রহমান মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা, ২৬টি বিষয়ে অগ্রাধিকার জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু ২৪ ঘন্টা না পেরোতেই ফের ভূমিকম্প!

পে স্কেলের জন্য অর্থের জোগান করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার-  অর্থ উপদেষ্ট

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

নবম পে স্কেলের জন্য অর্থের জোগান করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পে স্কেল বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

দেশের অর্থনীতি এখন ‘সন্তোষজনক অবস্থানে’ আছে বলে দাবি করে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটি নড়বড়ে অবস্থায় নেই। পরবর্তী সরকার দায়িত্ব নিলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে হবে না। তিনি বলেন, ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি দেড় বছরে ঠিক করা হয়েছে।

তিনি বলেন, তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে। সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা, যোগ করেন অর্থ উপদেষ্টা।

এস আলম গ্রুপের অর্থপাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে একটি সালিশি মামলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি লড়াই পরিচালনার জন্য একটি ব্রিটিশ আইন সংস্থার সঙ্গে চুক্তি হচ্ছে।

স্বচ্ছতার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, তিনি নিজেসহ সরকারের অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সব বিষয় দেখতে পায় না মন্তব্য করে তিনি বলেন, তাদের বদনাম করছি না, তবে মৌলিক বিষয়গুলো খতিয়ে দেখলে অনেক কিছুই পরিষ্কার হবে।

এই সরকারের মেয়াদের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই অংশে কার্যকরভাবে ভাগ করা হবে বলে জানান তিনি। বিদ্যুতের ট্যারিফ ‘রেশনালাইজেশন’ বা যৌক্তিকীকরণের কাজ চলছে এবং এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন

পে স্কেলের জন্য অর্থের জোগান করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার-  অর্থ উপদেষ্ট

Update Time : 08:48:27 pm, Tuesday, 3 February 2026