Dhaka 4:00 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশটির দূতাবাস সতর্কতা জারি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর সর্বশেষ দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে চলাফেরার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটের বলা হয়েছে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঘটনা ঘটতে পারে, যা সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।

বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভ বা সমাবেশও সংঘাতময় হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে সতর্কতা অবলম্বন করুন।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সকল ধরনের পরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের করণীয় হলো—বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, সব সময় নিজের আশপাশ সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা, সতর্ক থাকা এবং নিজেকে নজরের বাইরে রাখা, জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখা,
ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প চলাচলের পথের বিষয়ে পরিকল্পনা করা।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

Update Time : 12:55:25 pm, Friday, 30 January 2026