Dhaka 12:07 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

নতুন সরকারের শপথ গ্রহণে আসছেন ৬ দেশের প্রতিনিধি

ফাইল ছবি।

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল (পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। মঙ্গলবার অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, আমন্ত্রণ পাওয়া আরও একাধিক দেশের অংশগ্রহণের বিষয়টি পরে নিশ্চিত হতে পারে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ভারতের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অংশ নেবেন। ভুটানের পক্ষে অংশ নেবেন সেই দেশের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। পাকিস্তানের পক্ষে মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ সদস্য আহসান ইকবাল, তিনি মূলত দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী। এ ছাড়া, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিল ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অংশ নিতে যাচ্ছেন।

তবে কূটনৈতিক একটি সূত্র আভাস দিয়েছে, শেষ মুহুর্তে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিলের পরিবর্তে সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অংশ নিতে পারেন।

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

নতুন সরকারের শপথ গ্রহণে আসছেন ৬ দেশের প্রতিনিধি

Update Time : 10:49:25 am, Monday, 16 February 2026