Dhaka 9:15 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

চলমান উত্তেজনার মধ্যেও আল আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

মসজিদ আল-আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির একজগে তারাবির নামাজ আদায়ের দৃশ্য।

চলমান উত্তেজনাকে উপেক্ষা করে পবিত্র মাহে রমজানের প্রথম দিকেই আল-আকসা মসজিদে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় ৫০ হাজার মুসল্লি। দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে রোববার সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ, ইসরাইলি সেনাবাহিনীর অভিযান এবং গ্রেফতারসহ তীব্র উত্তেজনার মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করছেন।

দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রোববার রাতে এশা ও রমজানের তারাবির নামাজে অংশ নেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লি।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরাইলি সামরিক চেকপয়েন্ট ও কড়া যাচাইয়ের মধ্যেও মুসল্লিরা মসজিদে সমবেত হন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সম্প্রতি জেরুজালেমের অন্তত ৩০০ বাসিন্দাকে রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

একই সঙ্গে জেরুজালেম শহরে ইসরাইলি বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। মসজিদে প্রবেশে আরোপ করা হয়েছে বয়সভিত্তিক বিধিনিষেধও। ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে।

গত বুধবার থেকে হাজার হাজার ফিলিস্তিনি নামাজ আদায়ের আশায় সামরিক চেকপয়েন্টগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। বিশেষ করে কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে মুসল্লিদের ভিড় দেখা গেছে।

চলমান এসব বাধা ও উত্তেজনার মধ্যেও আল-আকসায় মুসল্লিদের উপস্থিতি রমজানের পবিত্রতা ও ইবাদতে তাদের অটলতারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

চলমান উত্তেজনার মধ্যেও আল আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

Update Time : 03:50:02 pm, Monday, 23 February 2026