দেশের সকল সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে লটারি পদ্ধতি বাতিল করে সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী এ সময় বলেন, লটারি যোগ্যতার মানদণ্ড না। গবেষণা করে ভর্তি পরীক্ষার বিষয়টি আনা হচ্ছে। ভর্তি পরীক্ষা কীভাবে হবে তা পরিবর্তিতে জানানো হবে।
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ভর্তি পরীক্ষার কারণে কোচিং বাড়বে না বলে মনে করেন আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, ইন হাউজ কোচিং হবে।
ডেস্ক রিপোর্ট 














