Dhaka 9:34 am, Sunday, 31 May 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে গ্লোবাল কোয়ালিশন সামিটে ডা. জুবাইদা রহমানের ভাষণ

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ সম্মেলনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দু’দিনের এই সম্মেলনে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ছিলো ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ সম্মেলনের ওয়ার্কিং সেশন। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে সহযোগিতা করাই ছিল প্রতিপাদ্য।

বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার কাজ করছে, এমনটাও জানান ডা. জুবাইদা রহমান।

বক্তব্যের শেষে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান, শুধু জাতির নয় বরং শিশুদের শক্তিশালী ভবিষ্যত গঠনেও কাজ করছে বাংলাদেশ।

দু’দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সহধর্মীনীরা। বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। যেখানে, শিশুদের সুন্দর ভবিষ্যত গঠনের অঙ্গীকার নিয়ে আলোচনা করবেন জোট সদস্যরা।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে গ্লোবাল কোয়ালিশন সামিটে ডা. জুবাইদা রহমানের ভাষণ

Update Time : 01:01:32 pm, Wednesday, 25 March 2026