শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুপুরের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও বিদেশি কূটনীতিকরা শোকসভায় যোগ দেন। অনুষ্ঠানে প্রবেশের জন্য নির্ধারিত কার্ড বাধ্যতামূলক করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকসভার গাম্ভীর্য বজায় রাখতে কোনো রাজনৈতিক বক্তব্য রাখা হবে না। এটি একটি শ্রদ্ধা ও নীরব উপস্থিতির আয়োজন।
নিজস্ব সংবাদদাতা 

















