Dhaka 11:51 pm, Tuesday, 2 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

৩৩০ সন্ত্রাসীর প্রবেশ ও অবস্থানে সিএমপির নিষেধাজ্ঞা জারি

ফাইল ছবি।

মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরী থেকে ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ কর্তৃক সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উক্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব দুষ্কৃতিকারী ও তাদের দলের সদস্যদের মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। গত বছরের ১৩ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বন্দর থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হওয়ার ঘটনার পর অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার মৌখিক নির্দেশ দেন তিনি। ওই নির্দেশনা ওয়্যারলেস বার্তার মাধ্যমে দেয়া হয়, যার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কমিশনারকে বলতে শোনা যায়, শুধু রাবার বুলেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না-কেউ অস্ত্র বের করলেই গুলি করতে হবে।

এর ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। সেদিন এক বেতার বার্তায় কমিশনার থানা ও টহল পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, শটগান বা চায়না রাইফেল নয়, এসএমজি ‘ব্রার্স্টফায়ার’ মোডে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের দায়ভার নিজেই বহন করবেন বলেও তিনি সহকর্মীদের আশ্বস্ত করেন।

Tag :

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

৩৩০ সন্ত্রাসীর প্রবেশ ও অবস্থানে সিএমপির নিষেধাজ্ঞা জারি

Update Time : 08:07:04 pm, Saturday, 17 January 2026