বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারে ৪১ তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনও ধরণের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্কও করেন তিনি।
ডেস্ক রিপোর্ট 


















