Dhaka 11:51 pm, Tuesday, 2 June 2026
শিরোনাম :
দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ জিনিয়া তাসমিন টুম্পা প্রতারণা মামলায় আবারও আলোচনায় বাবুল আখতার মা হারানো শিশুর হৃদয়ছোঁয়া গল্পে নির্মিত নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’ প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী

চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জনের প্রাণহানি

  • Reporter Name
  • Update Time : 10:09:01 am, Monday, 19 January 2026
  • 71 Time View

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের বিস্তার ঠেকাতে দুই অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। দাবানলের তাণ্ডবে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শত শত বাড়িঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলের ৫০ হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলে একযোগে সক্রিয় রয়েছে অন্তত দুই ডজন আগুন। খবর আল জাজিরা ও বিবিসি

রোববার প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে আমরা নিশ্চিত, এই সংখ্যা আরও বাড়বে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তিনি নতুন করে রাত্রিকালীন কারফিউও জারি করেছেন। এর আগে নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে ভয়াবহ। রোববারই এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বোরিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আগুন নিয়ন্ত্রণে ‘সব ধরনের সম্পদ প্রস্তুত রাখা হয়েছে’। এই ঘোষণার ফলে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হতে পেরেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার। স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে বলেন, আগামী কয়েক দিনে প্রতিকূল আবহাওয়া বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা আগুন নেভানোর কাজ আরও কঠিন করে তুলবে। তিনি বলেন, ‘আমরা এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’

এদিকে বায়োবিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। এতে করে ব্যাপকভাবে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২৫০টি বাড়িঘর ধ্বংস হয়েছে।

পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশিত হয়েছে। দীর্ঘমেয়াদি খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে একের পর এক ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সারা দেশে মোট ২৪টি আগুনের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনগুলো নুবলে ও বায়োবিও অঞ্চলে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, এখন পর্যন্ত এই দুই অঞ্চলে প্রায় ২০ হাজার হেক্টর (৫০ হাজার একর) এলাকা আগুনে পুড়ে গেছে। প্রবল বাতাস ও গ্রীষ্মকালীন তাপমাত্রা আগুনের বিস্তার আরও বাড়িয়ে দিয়েছে এবং আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করছে।

এমন অবস্থায় চিলির বড় একটি অংশে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়োবিও পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-মধ্য চিলি বারবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একযোগে শুরু হওয়া দাবানলে ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। তখন প্রেসিডেন্ট বোরিক বলেছিলেন, ২০১০ সালের ভূমিকম্পের পর এটিই চিলির সবচেয়ে বড় ট্র্যাজেডি। ওই ভূমিকম্পে অন্তত ৫০০ মানুষ মারা গিয়েছিলেন।

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

দুর্দান্ত অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময় এর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন আজ

চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জনের প্রাণহানি

Update Time : 10:09:01 am, Monday, 19 January 2026