Dhaka 5:40 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত না ফেরার দেশে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ জামিনে মুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন গাজীপুর-৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী পহেলা বৈশাখের দিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফশিল ঘোষণা নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. শামছুল ইসলাম

নির্বাচনের আগেই মানুষ ঠকাচ্ছে একটি দল: তারেক রহমান

নিজস্ব সংবাদদাতা

২২ জানুয়ারি ২০২৬
“এখনই যদি তারা মানুষকে ঠকায়, তাহলে নির্বাচনের পরে কেমন ঠকাবে, সেটা এবার আপনারা বোঝেন” বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, “১৯৭১ সালে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই সময় কারা কী ভূমিকা রেখেছে, দেশের মানুষ তা জানে। অনেক মা-বোন সম্ভ্রম হারিয়েছেন, লাখো মানুষ শহীদ হয়েছেন।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “এই হঠকারিতা, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এবার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন—কারা হজ বা ওমরা করে এসেছেন। এ সময় মাঠে উপস্থিত কয়েকজন হাত তুললে তাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে নেওয়া হয়।
ওই ব্যক্তিকে উদ্দেশ করে তারেক রহমান প্রশ্ন করেন, “আপনি কাবা শরিফে গেছেন? কাবা শরিফের মালিক কে?” জবাবে তিনি বলেন, “আল্লাহ।” এরপর তিনি আরও প্রশ্ন করেন, “এই দুনিয়া, সূর্য, নক্ষত্র, বেহেশত—সব কিছুর মালিক কে?” উপস্থিত ব্যক্তি বলেন, “আল্লাহ।”
এরপর তারেক রহমান বলেন, “আপনারা সবাই সাক্ষী দিলেন—কাবা, দুনিয়া, বেহেশত-দোজখ সবকিছুর মালিক আল্লাহ। যার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।”
তিনি বলেন, “তাহলে কী দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দেবো, ওই দেবো বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। যার মালিক আল্লাহ, তার কথা যদি মানুষ বলে, তাহলে সেটা কি শিরক হচ্ছে না? অবশ্যই হচ্ছে। শুধু মানুষকে ঠকাচ্ছে না, মুসলমানদের শিরক করাচ্ছে—নাউজুবিল্লাহ।”
উল্লেখ্য, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়।

Tag :

Timeless Blog

Nulla at nunc in ipsum dictum tincidunt ac rhoncus tellus. Vestibulum convallis non elit euismod malesuada. Nulla eget tempor arcu. Etiam dignissim arcu non fermentum sollicitudin. Cras eget vulputate eros. Morbi nulla tellus, volutpat sit amet semper ut, consequat sit amet velit. Morbi non mauris vel orci rhoncus aliquet eu quis felis. Donec lobortis viverra nulla non bibendum.

About Author Information

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

নির্বাচনের আগেই মানুষ ঠকাচ্ছে একটি দল: তারেক রহমান

Update Time : 02:53:33 pm, Thursday, 22 January 2026